শ্রীমঙ্গল এনসিসি ব্যাংকের ৩২ বছর পুর্তি উদযাপন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-আগামী দিনগুলোতে আধুনিক ব্যাংকিং সেবায় পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে আমরা আছি, থাকবো, সেই প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় ব্যাংকের ৩২ বছর পুর্তি উপলক্ষ্যে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বিকেল ৪ টায় ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউর রহমান ব্যাংকের স্টাফ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. আশিকুর রহমান, ক্যাশ ইনচার্জ ওবায়দুল হক, জুনিয়র অফিসার সুশান্ত দাস, ব্রিটিশ বাংলা কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাঈম সরফরাজ, গ্রিনলিফ ইনোভেশন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আন্নাছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দিন আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা ১৯৮৫ সালে ন্যাশনাল ক্রেডিট লিমিটেড নামে একটি বিনিয়োগ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। ১৯৯৩ সালের ১৭ মে এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় ।
বর্তমানে সারাদেশে এনসিসি ব্যাংকের ১৩০ টি শাখা রয়েছে। এটিএম বুথ রয়েছে ১৩২ টি এবং উপশাখা আছে ৯টি।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































